বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম জানান, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।