বঙ্গবন্ধুর সমাধিতে যুক্তরাজ্য আ.লীগের শ্রদ্ধা জ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নবগঠিত কমিটি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বুধবার দুপুরে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরিফের নেতৃত্বে নেতারা সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে তাঁরা কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মেহবাউর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ স ম মেজবাহ, নরুল মতিন চৌধুরী, জিল্লুর রহমান, গোলাপ মিয়া, যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের সভাপতি আনিছুল হুদা রিপন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।