বঙ্গবন্ধুর সামরিক সচিব জামিলের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বীর উত্তমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তিনি বঙ্গবন্ধুর সামরিক সচিব এবং পরে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টেলিফোন পেয়ে জামিল আহমেদ সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানদের ঘটনা জানান। কেউ সাহায্যে এগিয়ে না এলে একপর্যায়ে তিনি নিজেই ৩২ নম্বর বাড়ির দিকে রওনা হন। এ সময় একদল লোক তাঁকে সেদিকে না যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি সবাইকে উপেক্ষা করে বিপথগামী সেনাদের বোঝানোর জন্য ৩২ নম্বরে যান। এরপরই আততায়ীরা তাঁকে গুলি করে শরীর ঝাঁঝরা করে দেয়। সেখানেই মৃত্যু হয় অকুতভয় এই মুক্তিযোদ্ধার।