বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে চিকি ৎ সকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। গতকাল বুধবার জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) আয়োজিত শোক দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নিকডুর পরিচালক জামানুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন। কিন্তু এখনো দেশের অর্থনৈতিক মুক্তি আসেনি। অর্থনৈতিক মুক্তির জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা হাসপাতালে ঠিক সময়মতো আসব। সরকারি দায়িত্ব ঠিকভাবে পালন করব।’ শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী রফিকুল আবেদিন। বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দীন আহমেদ, নিকডুর আবাসিক চিকি ৎ সক বাবরুল আলম প্রমুখ।