বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয় অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী রামকিশোর উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি স্পিকার এই আহ্বান জানান।স্পিকার আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিশু ও যুবকেরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের এখন থেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালোকে ভালো ও খারাপকে খারাপ বলার মানসিকতা তৈরি করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, মুক্তাগাছার সাংসদ কে এম খালিদ বাবু, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শতবর্ষ উদ্যাপনকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।