বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: প্রথম আলো

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সমাধিসৌধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মত্যাগ বৃথা যেতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেন।
এর আগে প্রধানমন্ত্রী দুপুরে হেলিকপ্টারে চড়ে টুঙ্গিপাড়ায় আসেন। তিনি বেলা একটা ৫০ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিসৌধে পৌঁছান।
এ সময় আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহামঞ্চদ নাসিম, রাশেদ খান মেনন, আব্দুল লতিফ সিদ্দিকী, শাহজাহান খান, আ হ ম মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, হাসানুল হক ইনু, আনিসুল হক, মেহের আফরোজ চুমকী, জাহিদ মালেক, মো. ছায়েদুল হক, মোস্তাফিজুর রহমান, এ বি মান্নান, আসাদুজ্জামান খান কামাল, মজিবুল হক, সাইফুজ্জামান জাবেদ, আরিফ খান জয়, সৈয়দ মহসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।