বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর পাঁচ শ বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই বই বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মমতাজুল হক, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুজার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের শিক্ষাবিদ সদস্য আবদুল গাফ্ফার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মনিরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর শ্রমিক লীগের সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ।