বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’প্রকাশিত হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী এবং এর ইংরেজি অনুবাদ দি আনফিনিশড মেময়ারস আজ সোমবার প্রকাশিত হচ্ছে। বইটির প্রকাশক ইউপিএল। একই দিনে ভারত ও পাকিস্তান থেকে একযোগে প্রকাশিত হচ্ছে দি আনফিনিশড মেময়ারস। ইউপিএলের সঙ্গে বিশেষ ব্যবস্থায় ভারতে বইটি প্রকাশ করছে পেঙ্গুইন ইন্ডিয়া এবং পাকিস্তানে প্রকাশ করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান।১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় এটির রচনা শুরু করেন, কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। বইটিতে তাঁর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম, শৈশব, স্কুল ও কলেজজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন, প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণসহ বিভিন্ন বিষয়ে প্রত্যক্ষ বর্ণনা রয়েছে।এ ছাড়া বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলের ও বাইরের জীবন, পিতা-মাতা, স্ত্রী, সন্তানসন্ততি ও পরিবার-পরিজনের কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এটি ইংরেজিতে অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। বইটির বাংলা ও ইংরেজি সংস্করণের দাম যথাক্রমে ৫২৫ ও ১২০০ টাকা। বিজ্ঞপ্তি।