বঙ্গবাজারে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত কর্মসূচি ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজারের প্রত্যাশা ভাস্কর্য এলাকায় জনসমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মেয়র সাঈদ খোকন, এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার, অভিনয়শিল্পী আরফান আহমেদ, মৌনিতা খান ঈশানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকাকে ভালোবেসে নিজ অবস্থানে থেকে সবাইকে এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজ করার অনুরোধ জানাই।’