বঙ্গবীর ওসমানীর ৯২তম জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন সৎ, নির্লোভ, গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন খাঁটি বাঙালি। তিনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নীতি-আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করাই হবে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো।ওসমানীর ৯২তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, ওসমানী অত্যন্ত যোগ্য ও দক্ষ হওয়া সত্ত্বেও শুধু বাঙালি হওয়ায় পাকিস্তান সেনাবাহিনী তাঁকে কর্নেলের পর আর পদোন্নতি দেয়নি। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু তাঁকে যে দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব পালনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সফল হয়েছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ড. কামাল হোসেন, ভাষা সৈনিক আবদুল মতিন, সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ বক্তব্য দেন।এ ছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন জেনারেল ওসমানীর জন্মদিন পালন করে। জাতীয় জনতা পার্টি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ওসমানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে।আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে বঙ্গবীর ওসমানী সমাজসেবা ও গবেষণা সংসদ।