বঙ্গবীর জে. ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। বাণীতে তিনি ওসমানীকে গণতন্ত্রের সাহসী সৈনিক হিসেবে উল্লেখ করে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।