বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, কূটনৈতিক কোরের ডিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, সচিব, জাতীয় অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, জ্যেষ্ঠ আইনজীবী এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।ইফতারের আগে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবনের জামে মসজিদের ইমাম সাইফুল কাবীর মোনাজাত পরিচালনা করেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এর আগে জিল্লুর রহমান প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিচারক, কূটনীতিক, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।