বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুই দিন স্বাস্থ্য পরীক্ষার পর গতকাল মঙ্গলবার বঙ্গভবনে ফিরেছেন।রাষ্ট্রপতি গতকাল বেলা একটায় বঙ্গভবনে এসে পৌঁছান। খবর বাসসের।সিএমএইচ ত্যাগ করার আগে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো। রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩১ জুলাই সিএমএইচে ভর্তি হন।