বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধান বিচারপতি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ ও নিম্ন আদালতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে প্রধান বিচারপতি মো. মোজামেঞ্চল হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধান বিচারপতি গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাসস। আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেন। এরপর তাঁর সঙ্গে প্রধান বিচারপতির এটাই প্রথম বৈঠক। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে যত দ্রুত সম্ভব কম সময়ে বিচারাধীন মামলার বিচারকাজ শেষ করতে হবে। অন্যদিকে প্রধান বিচারপতি দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। তিনি দেশের বিচার বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিচারপতি মোহামঞ্চদ আনোয়ারুল হক, সিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।