বঙ্গভবনে রাষ্ট্রপতির ইফতার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল রোববার বঙ্গভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিপুলসংখ্যক বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, আলেম-ওলামা, বিভিন্ন শিশুনিবাসের এতিম শিশু এবং তাঁর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে ইফতারের আয়োজন করেন। খবর বাসসের।এ ছাড়া সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ ইফতার পার্টিতে যোগ দেন।রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানতে চান।ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন মোনাজাত পরিচালনা করেন।