বঙ্গভবনে রাষ্ট্রপতির ইফতার মাহফিল
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল রোববার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সম্পাদক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কূটনীতিক কোরের ডিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, সাংসদ, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সরকারের সচিব, জাতীয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনিয়র আইনজীবী, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে অংশগ্রহণ করেন।ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বঙ্গবন্ু্ল শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, শহীদ আইভি রহমান এবং মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।