বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, সরকারের সচিব, জাতীয় অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে দেশের আপামর জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। তিনি সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিশেষ দিনে মহান আল্লাহর দরবারে দেশবাসীর অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পরস্পরের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ বছর অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে রোজা পালন, কেনাকাটা ও ঈদ উদ্যাপিত হওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। তথ্য বিবরণী।