বঙ্গমাতা টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে গতকাল শনিবার বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ৫-৪ গোলে পলাশবাড়ি উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই টুর্নামেন্টের আয়োজন করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, টুর্নামেন্টে গাইবান্ধার সাত উপজেলার সাতটি দল অংশ নেয়। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা এই টুর্নামেন্টে অংশ নেয়।