বঙ্গমাতার সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। ছবিঃ ফোকাস বাংলা বঙ্গমাতার সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। ছবিঃ ফোকাস বাংলা বঙ্গমাতার সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। খবর বাসসর।
নেতা কর্মীদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনও ছিলেন।
১৯৩০ সালের এইদিনে (৮ আগস্ট) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অনেক সদস্যসহ নির্মমভাবে শাহাদাতবরণ করেন।