বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যের সৃজনশীল ও অসাম্প্রদায়িক ধারাকে বেগবান করতে একঝাঁক কবি-সাহিত্যিককে নিয়ে অভিষেক হলো বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের। শিগগিরই একটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়নের মাধ্যমে যাত্রা শুরু করবে সংগঠনটি।
গত মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে সংগঠনটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এ সময় কবি অসীম সাহাকে আহ্বায়ক, কামরুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের লক্ষ্য ও আদর্শের প্রতি একাত্ম হয়ে যে-কেউ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। রাতে কবিতা, গান ও নাচের মধ্য দিয়ে সভা শেষ হয়। গান করেন প্রিয়াংকা গোপ, সাগরিকা জামালী, আনজুমান আরা বকুল, লাবণ্য সুধা ও অঞ্জনা সাহা।