বঙ্গীয় বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির (কেডিএস) আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকালে কুষ্টিয়া জেলা পরিষদের আবদুল জব্বার মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী আখতার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ, চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা নাসরিন। এর আগে উৎসবে অংশ নেওয়া বিতার্কিকেরা শহরে মঙ্গল শোভাযাত্রা বের করেন। ‘বঙ্গীয় বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব’ শিরোনামে এ উৎসবে কুষ্টিয়াসহ ১০ জেলার ৩৬টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ বিতার্কিক অংশ নিচ্ছেন।