বঙ্গোপসাগর, শিবসা নদী থেকে ৩২ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগর ও পূর্ব সুন্দরবনের শিবসা নদী থেকে গত মঙ্গলবার ও গতকাল বুধবার ৩২ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় দস্যুরা জেলেদের মাছ ধরার দুটি ট্রলার ও একটি নৌকা নিয়ে যায়। অপহূত জেলেদের বাড়ি পিরোজপুরের পারেরহাট, বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর মহিপুর ও খুলনার কয়রায়।জেলে ও মহাজন সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় বনদস্যু মাইজ্যা ওরফে মাহাবুব বাহিনী জেলেদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতেরা ২০ লাখ টাকা মুক্তিপণের দাবি জানিয়ে ২০ জন জেলেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ধরে নিয়ে যায়।এদিকে গতকাল সকালে পূর্ব সুন্দরবনের শিবসা নদী থেকে বনদস্যু মুর্ত্তজা ও বাকী বিল্লাহ বাহিনী ১২ জেলেকে অপহরণ করে। এ সময় দস্যুরা জেলেদের ১৮টি নৌকা থেকে প্রায় চার মণ মাছ লুট করে। একটি নৌকাও নিয়ে যায়। মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রশীদ জানান, অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। ইউরিয়া সার উদ্ধার: পশুর নদীসংলগ্ন চালনা বাজারে অভিযান চালিয়ে গতকাল ৪৭ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে কোস্টগার্ড।