বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে গত শুক্রবার রাতে জলদস্যুদের গুলিতে ভোলার চরফ্যাশনের এক জেলে নিহত হয়েছেন।নিহত জেলের নাম আবদুল মান্নান (৪০)। তাঁর বাড়ি চরফ্যাশন উপজেলার জিন্নাগড়ে। জলদস্যুদের গুলিতে মনিরুল ইসলাম নামের এক মৎস্য ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন জানান, চরফ্যাশনের মৎস্য ব্যবসায়ী মনিরুল ইসলাম মাঝির নেতৃত্বে ১৮ জন জেলে ইঞ্জিনের নৌকা নিয়ে গত শুক্রবার রাতে সাগরে মাছ ধরতে যান। রাতে ভোলার চরফ্যাশন উপজেলা ও পটুয়াখালীর মহিপুর এলাকার সীমান্তবর্তী বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় তাঁরা জলদস্যুদের কবলে পড়েন।