বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, পাঁচ মাঝি নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে ২ নম্বর বইয়া এলাকায় পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারে থাকা পাঁচজন মাঝিই নিখোঁজ রয়েছেন। তবে কেয়ারি সিন্দাবাদের টেকনাফ ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলমের দাবি, ট্রলারটি জাহাজের ঢেউয়ের তোড়ে ডুবে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন মাঝি জানান, বিকেল পৌনে চারটার দিকে জাহাজটি ওই ট্রলারকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, সেন্ট মার্টিন থেকে জয়নাল আবেদিন নামে একজন মাঝির নেতৃত্বে একটি মাছ ধরার নৌকা মাঝিদের উদ্ধারের জন্য গেছে।