বঙ্গোপসাগরে ট্রলারডুবি, দুই জন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বঙ্গোপসাগর চ্যানেলের সোনাপাড়া এলাকায় এমভি ছালছাবিল নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে ২৬ জন মাঝিমাল্লা ছিলেন। তাঁদের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন।

ট্রলারটির মালিক ও চট্টগ্রামের পটিয়া উপজেলার চরলোক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী প্রথম আলোকে ট্রলারডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ২৬ জন মাঝিমল্লা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় তাঁর মালিকানাধীন ট্রলার এমভি ছালছাবিল। বাতাসের তোড়ে এটি আজ ডুবে গেছে। তিনি জানান, ২৬ জন মাঝিমাল্লার মধ্যে ২৪ জন অন্য নৌকার সহায়তায় জীবন বাঁচাতে পেরেছেন। তবে দুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।