বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নোয়াখালীর হাতিয়ায় মা-বাবার দোয়া নামের একটি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাতিয়ার কালামচরের দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ট্রলারের পাঁচ জেলে আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক নয়টার দিকে রশিদ মাঝি তাঁর ট্রলার মা-বাবার দোয়া নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। রাত নয়টার দিকে হাতিয়ার কালামচরের দক্ষিণে ট্রলারটি একদল ডাকাতের কবলে পড়ে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁরা এ ধরনের কোনো ঘটনার খবর পাননি। থানায়ও কেউ এ বিষয়ে কিছু জানায়নি।