বঙ্গোপসাগরে ডাকাতি ট্রলারসহ দুই জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বঙ্গোপসাগরের গুলিরধার এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা জেলেদের মারধর করে ট্রলারের জাল, মেশিনের যন্ত্রাংশ, ডিজেলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ডাকাতের কবল থেকে বেঁচে আসা কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মাছ ধরার ট্রলারের মাঝি বদিউল আলম বলেন, মঙ্গলবার রাতে ১০/১২টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গেলে সাগরে জাল ফেলা অবস্থায় ১৫/১৬ জনের একটি ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ডাকাতদল ট্রলারে ওঠে জাল মেশিন, মাছ, ডিজেল, মেশিনের যন্ত্রাংশসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ছাড়াও এফবি আবদুল মতলব, এফবি সাগর, এফবি হাশেম-১, এফবি হাসেম-২, এফবি কাসেম, এফবি হালিম, এফবি ভেট্টু, এফবি মাহবুবুুল হক, এফবি ছালেহ আহমদসহ নয়টি মাছ ধরার ট্রলার ডাকাতের কবলে পড়ে। ওই সময় ডাকাতেরা সালাউদ্দিন, আজগর, মুসলেহ উদ্দিনকে প্রহার করে সাগরে ফেলে দেয়। তাঁরা অন্য ট্রলারের সাহায্যে কূলে ফিরে এলেও উত্তর ধুরুং এলাকার জসিম উদ্দিন, আহমদ উল্লাহ মাছ ধরার ট্রলারসহ এখনো নিখোঁজ রয়েছে।