বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি ছয় জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ বঙ্গোপসাগরে গত সোমবার মাছ ধরার একটি ট্রলার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। ডুবে যাওয়ার সময় সারেংসহ (চালক) ট্রলারটিতে আটজন জেলে ছিলেন। এখনো ছয় জেলে নিখোঁজ। জেলেরা জানান, গত মঙ্গলবার সকালে মোস্তাক মাঝির মাছ ধরার একটি ট্রলারের জেলেরা পানিতে আবদুর রাজ্জাক ও ছায়েদ হাওলাদারকে ভাসতে দেখেন। পরে তাঁরা ওই দুই জেলেকে ট্রলারে তুলে নেন। মঙ্গলবার বিকেলে রাজ্জাক ও ছায়েদকে তাঁরা হাতিয়ার জাহাজমারা নিয়ে যান। তবে তাঁদের সঙ্গে থাকা মো. রহিম, মাসুম মিয়া, কাদের খাঁ, সোলেমান, আব্বাস উদ্দিন ও আব্বাসের ভগ্নিপতি এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের সবার বাড়ি বরগুনার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের খাউরজা গ্রামে।