বঙ্গোপসাগরে লঘুচাপ
ভোরের কুয়াশা অনেকটা বেলায়ও কাটল না। যখন ভরদুপুর, তখনো আকাশ মেঘলা। রাজধানীজুড়ে যেন সন্ধ্যার আমেজ। মাঝেমধ্যে মেঘ আর কুয়াশা ডিঙিয়ে রোদের ছটা দেখা দিচ্ছিল। তবে তা ক্ষণিকের জন্য।
রাজধানীর অনেকেই আবহাওয়ার এই রূপ বদলকে শৈত্যপ্রবাহ মনে করলেও আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ভিন্ন কথা। বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতেই সাগরে জলীয়বাষ্প বেড়ে তা বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। উড়ে আসা ওই কুয়াশার দাপটেই গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা কুয়াশাচ্ছন্ন থেকেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শনিবারও রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া একই রকম কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এর ফলে আজ শীতের অনুভূতি বাড়তে পারে। আগামীকাল রোববার থেকে কুয়াশার দাপট কমে আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।