বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।