বঙ্গোপসাগরে লঘুচাপ তিন নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে স্থলভাগে সরে গিয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, লঘুচাপের কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এর প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।