বঙ্গোপসাগরে লঘুচাপ ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।গত শুক্রবার নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। এ নিম্নচাপ কেটে যাওয়ার পর উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার কারণে গত শনিবারও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।