বছরপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কুমারপাড়ায় ব্যানিআন ব্রিটিশ স্কুল প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদ্যাপন হয়েছে গতকাল। সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে দুই পর্বের এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও অংশ নেন। প্রথম পর্বে স্কুলের অধ্যক্ষ সামান্তা চাইল্ডস, স্কুলের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ফারহানা ইসলাম ও শিক্ষিকা মোহসিনা শারমিন শুভেচ্ছা বক্তব্য দেন। দ্বিতীয় অধিবেশনে বর্ষপূর্তির কেক কেটে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়। সাংস্কৃতিক পর্বসহ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাহমুদা ইয়াসমিন। নিজস্ব প্রতিবেদক, সিলেট