বছরে এক লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে চাষাবাদের উপযোগী কৃষিজমি আছে প্রায় ৯০ লাখ হেক্টর। সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতিবছর এর মধ্য থেকে প্রায় এক লাখ হেক্টর করে কৃষিজমি কমছে। এভাবে কমতে থাকলে একসময় ফসল উৎপাদনের জন্য কৃষিজমির সংকট দেখা দেবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পরিচালক মো. মনোয়ার করিম খান গতকাল রোববার বিনার সুনামগঞ্জ উপকেন্দ্র মিলনায়তনে এক কৃষি-বিষয়ক প্রশিক্ষণে এ কথা বলেন। উদ্ভাবিত উচ্চফলনশীল জাতগুলোর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।