বছরে ২২ লাখ মা গর্ভধারণ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর ২২ লাখ মা গর্ভধারণ করেন। তাঁদের ৫৪ শতাংশ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর (চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, দাই) কাছে প্রসব-পূর্ব সেবা পান। ২৭ শতাংশ মা সন্তান জন্ম দেওয়ার সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা পান। আর প্রসব-পরবর্তী সেবা পান ২৩ শতাংশ মা।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১০ থেকে ১২ জন মাঠকর্মী আছেন। কিন্তু তাঁদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব আছে।অনুষ্ঠানে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার আরকেন বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।