বছরের পর বছর মামলা জিইয়ে রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, ‘মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। তা না হলে মানুষের হয়রানি হবে, মানুষ নাজেহাল হবে। এ ক্ষেত্রে বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারাবে। বছরের পর বছর মামলা জিইয়ে রাখা যাবে না।’গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরিদপুর সার্কিট হাউসে ফরিদপুরের বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানুষ যাতে আমাদের প্রতি আস্থা রাখতে পারে, সে কারণেই মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি। মতবিনিময়কালে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির, জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকার, মুখ্য বিচারিক হাকিম আব্দুর রহিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বিকেল পাঁচটায় প্রধান বিচারপতি রাজবাড়ী থেকে ফরিদপুর জজ কোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছান।গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, এর আগে প্রধান বিচারপতি রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।