বছরের প্রথম কর্মদিবসেই বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরোধী দলের নাশকতা ও সন্ত্রাসের মধ্যেও বছরের প্রথম কর্মদিবসেই বই উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এনসিটিবি এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে শিক্ষা খাতকে একটি শৃঙ্খলায় আনা গেছে। ১ জানুয়ারি ক্লাস শুরু ও পাঠ্যবই প্রদান, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করে পরীক্ষা শেষে দুই মাসের মধ্যে ফল প্রকাশসহ বিভিন্ন পর্যায়ে অগ্রগতি হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা।