বছরের প্রথম দিনে মাদক প্রতিরোধে শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক প্রতিরোধে নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বনানী রাজউক মাঠে প্রত্যয় মেডিকেল ক্লিনিক আজ সোমবার এক কর্মসূচি পালন করেছে। ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগান নিয়ে দেশব্যাপী ক্লিনিকটি কাজ করে যাচ্ছে। এরই অংশ ছিল এই আয়োজন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে বেলা তিনটায় গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়। এরপর সবাই মাদক প্রতিরোধে শপথ গ্রহণ করে। সবশেষে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আয়োজকেরা বলেন, জনসাধারণকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়াই প্রত্যয় মেডিকেল ক্লিনিকের মূল লক্ষ্য।
উমেন্স ডোর এবং লেডি লাইফ নামে দুটি নারী সংগঠন প্রত্যয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।