বছরের শুরুতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ কর্মসূচি চলার পরও বরিশাল নগরের বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বই বিতরণকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে বেড়ান।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বোর্ডসেরা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বিভাগের সেরা বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে উৎসাহের মাত্রা একটু বেশি ছিল। সকাল ১০টায় সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন।