বছিলা গার্ডেন সিটিকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালু দিয়ে অবৈধভাবে জলাশয় ভরাট করায় বছিলা গার্ডেন সিটি নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন কাটাসুর মৌজায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র ছিল না। গতকাল মঙ্গলবার সরেজমিনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে একটি দল বছিলার ওই আবাসন প্রকল্প এলাকাটি পরিদর্শন করে। তারা মাটি ভরাট করার ঘটনা দেখতে পেয়ে বছিলা গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে এই জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভরাট করা নিম্নভূমি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আওতাভুক্ত নিম্নাঞ্চলে কোনো জলাশয় ভরাট বা স্থায়ী নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আবাসন ব্যবসায়ীরা তা মানছেন না। এ কারণে সামান্য বৃষ্টিতে ঢাকা শহরের অনেক জায়গা পানিতে ডুবে যাচ্ছে।