বছিলার উন্নয়নে নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছিলা এলাকায় কিছুদিন আগেও সড়কবাতি ছিল না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কবাতি লাগানো হয়েছে। বছিলা প্রধান সড়কটি সংস্কারের কাজ শুরু হচ্ছে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি অস্থায়ী ময়লা সংগ্রহের জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) নির্মাণকাজ প্রায় শেষের পথে।
গতকাল শনিবার বছিলায় এক ইফতার মাহফিলে এসব তথ্য জানান ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। তিনি বলেন, বছিলা এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বছিলাবাসীর দীর্ঘদিনের দাবি বছিলা প্রধান সড়কটির সংস্কারকাজ ঈদের আগেই শুরু হবে।
বছিলা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকালের ইফতার মাহফিলের আয়োজন করে ক্রিয়েটিভ ক্লাব ইন বছিলা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে এলাকার বাসিন্দা এম এস আমমেদ আলী বলেন, বছিলা এলাকার উন্নয়নে যেসব কাজ করা হচ্ছে, সেগুলো শেষ হলে বছিলার বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়বে।
জানা যায়, বছিলা এলাকার সড়কগুলোয় সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরপরই অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা। এ অবস্থা থেকে উত্তরণে গত ৮ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরো বছিলা এলাকায় ২৬৫টি সড়কবাতি লাগানো হয়।