বছিলায় নারীর গলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে খবর পেয়ে পুলিশ বছিলায় সিটি ডেভেলপার নামের একটি আবাসন প্রতিষ্ঠানের ৯ নম্বর সড়কের ১১ নম্বর প্লটের খালি জায়গা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
মোহাম্মদপুর থানার এসআই মো. আক্তার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, তাঁকে অন্যত্র খুন করে লাশ এখানে ফেলে গেছে খুনিরা।