বজলুর রহমান ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ পত্রিকার প্রয়াত সম্পাদক বজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শেরপুরের নকলা প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।
সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বজলুর রহমান দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সাংবাদিকতাজগতের আলোকবর্তিকা ছিলেন। তাঁর রাজনৈতিক জ্ঞান ও বিশ্লেষণ ছিল খুবই প্রখর। তাঁর কণ্ঠ নমনীয় হলেও তিনি ছিলেন দৃঢ়চিত্তের মানুষ। যখন যেখানে যে কথা যতটুকু বলা দরকার, তা-ই তিনি বলতেন। সত্য ভাষণে তিনি ছিলেন আপসহীন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি ছিলেন সোচ্চার। আজীবন সংগ্রাম করে গেছেন ধনতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে।