বজলুর রহমানের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ-এর সম্পাদক প্রয়াত বজলুর রহমানের ৭০তম জন্মদিন আজ ৩ আগস্ট। এ উপলক্ষে বজলুর রহমান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৪১ সালের এই দিনে তিনি শেরপুরের চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আজ ফাউন্ডেশনের কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে ফুল দেওয়া, বিকেল সাড়ে পাঁচটায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে সংবাদ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন বজলুর রহমান। পরে ভারপ্রাপ্ত সম্পাদক এবং এরপর সম্পাদক হন। ’৬২ সালের ছাত্র আন্দোলন, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। পেশাগত জীবনেও সাংবাদিকতাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। বিজ্ঞপ্তি।