বজলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সংবাদ-এর সম্পাদক বজলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি শনি-বার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ পরিবার, বজলুর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন আজ সকাল সাড়ে নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। বেলা ১১টায় সাভার পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কর্তৃপক্ষের কাছে বজলুর রহমানের স্ত্রী ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এক লাখ টাকার চেক এবং বজলুর রহমানের ব্যবহূত বস্ত্রসামগ্রী হস্তান্তর করবেন। বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি শেরপুরের নকলা এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে দৈনিক সংবাদ পত্রিকায় সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন বজলুর রহমান। পরে ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদক হন। তিনি ছিলেন নির্লোভ ও স্বপ্রতিভায় আলোকিত একজন কৃতী মানুষ। তিনি ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।