বজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সংবাদ-এর সাবেক সম্পাদক, মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০০৮ সালের এই দিনে বজলুর রহমান হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।আজ সকাল সাড়ে নয়টায় সংবাদ পরিবার, বজলুর রহমান ফাউন্ডেশন ও শিশুকিশোর সংগঠন খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর ঢাকার বড় মগবাজারে প্রয়াত বজলুর রহমানের বাসভবনে (ফ্ল্যাট-আই/২, রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।প্রয়াত বজলুর রহমান সাংবাদিকতার ক্ষেত্রে অপরিমেয় মেধা ও সৃজনশীলতার অধিকারী ছিলেন। তিনি সাংবাদিকতার আদর্শের প্রতি সত্যনিষ্ঠ ছিলেন। তাঁর দীর্ঘ পেশাগত জীবনে দৈনিক পত্রিকা সংবাদ-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট শেরপুরের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর সম্পাদনায় মুক্তিযুদ্ধ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। বিজ্ঞপ্তি।