বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। তিনি ১৯৪১ সালের ৩ আগস্ট ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে সংবাদ-এর সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন বজলুর রহমান। পরে ভারপ্রাপ্ত সম্পাদক এবং সম্পাদক হন। সংবাদ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাপ্তাহিক একতারও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাসসের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। তিনি প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বজলুর রহমানের সম্পাদনায় মুক্তিযুদ্ধ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো।সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে বজলুর রহমানেক স্বাধীনতা পদক (মরণোত্তর) দেওয়া হয়। তিনি ’৬২ সালের ছাত্র আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ’৬৮-৬৯-এর গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।কর্মসূচি: সংবাদ পরিবার, বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ পরিবারের সদস্যরা, বজলুর রহমান ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠন আজ সকাল সাড়ে নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত ও তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল।