বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজলুর রহমান
বজলুর রহমান

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো সংবাদ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ‘সংবাদ’ পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, সোহরাব আলম পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বজলুর রহমান ফাউন্ডেশন, নকলা ফাউন্ডেশন, শেরপুরের বজলুর রহমানের আত্মীয়স্বজন ও এলাকার গণমান্য ব্যক্তিরা বজলুর রহমানের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। কবরস্থানে সাংবাদিক বজলুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রোগীদের চিকিৎসার জন্য অর্থিক সহায়তা দেন।
সাংবাদিক বজলুর রহমান ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।