বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজলুর রহমানে
বজলুর রহমানে

দৈনিক সংবাদ-এর সম্পাদক বজলুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. মেরাজ উদ্দিন। সভায় জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, বজলুর রহমান দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা জগতের আলোকবর্তিকা ছিলেন। তাঁর রাজনৈতিক জ্ঞান ছিল প্রখর। সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি প্রমুখ। পরে বজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।