বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযোদ্ধা ও সংবাদ-এর সাবেক সম্পাদক বজলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।এ ছাড়া গতকাল বজলুর রহমানের পরিবারের পক্ষ থেকে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) এক লাখ টাকা ও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী দান করা হয়। মতিয়া চৌধুরী সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি টেইলরের হাতে চেক তুলে দেন।গতকাল মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দৈনিকসংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহবার হাসান, রমণীমোহন দেবনাথ, হারাধন গাঙ্গুলি, সংবাদ-পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি।